২৮/০২/২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধ ঢাকাতে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান । আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হতে পারে। নাটোরে কয়টি মামলা রয়েছে সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: নাটোরে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন