১০/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরের জেলারকে প্রাণনাশের হুমকি দিলেন সাবেক এমপি শিমুল

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলার শেখ মো. রাসেল জানান, গত ২২ অক্টোবর রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে কল আসে। কলকারী নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন। তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা আসামি মো. রাশিদুল ইসলাম কোয়েলের জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে যেন না জানানো হয়, সেই নির্দেশ দেন। অন্যথায় সমস্যা হবে বলে হুমকি দেন বলেও অভিযোগ করেন জেলার।

বিজ্ঞাপন


পরে জানা যায়, কোয়েল জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এর পরপরই পুনরায় ২৩ অক্টোবর বৃহস্পতিবার জেলার শেখ মো. রাসেলের সরকারি মোবাইলে আবারো একটি হুমকিমূলক বার্তা আসে। সে বার্তায় লেখা ছিল “আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন আপনার বৌসহ পুরো পরিবারকে কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন।”

জেলার শেখ মো. রাসেল বলেন, ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন