২৮/০২/২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরের সিংড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ষাট বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় লোকজন নিংগইন বালু মহলের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি ঝোলা ব্যাগ পড়ে ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি একজন ফকির বা ভবঘুরে ছিলেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,“প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরো জানান, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যক্রম রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন