১০/০২/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর শহরের একটি আবাসিক হোটেলের চারতলার এক রুম থেকে আনোয়ার পারভেজ(৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের নিচাবাজার এলাকার নাটোর বোডিং থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আনোয়ার পারভেজ টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার জহু মিয়ার ছেলে। এবং তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ নামে এক ব্যক্তি নাটোর বোর্ডিং হোটেলের ৬২ নম্বর রুম ভাড়া নেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। রোববার সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এরপর হোটেল কর্তৃপক্ষ সারাদিন অনেক বার দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহটি মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ আবাসিক হোটেলের রুমের দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত কাজ চলছে বলে এ কর্মকর্তা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নাটোরে দুলু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন