২৭/০২/২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে এনসিপির নির্বাচনী অফিস ভাংচুর, আহত ২

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এসময় হামলাকারীদের মারপিটে দুইজন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার মৌগ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এস.এম জার্জিস কাদির বাবু জানান, তার নিজ গ্রামে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী অফিসে রাতে নির্বাচনী আলোচনা ও কার্যক্রম চলছিল।

এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল এবং সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসসহ বেশ কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অন্ত্র নিয়ে হামলা করে। এসময় তাদের মারপিটে সুলতান সরকার ও আব্দুল আহাদ নামে এনসিপির দুই সমর্থক আহত হয়। পরে হামলাকারীরা অফিসে রাখা চেয়ার সহ কার্যালয়টির টিন ভাংচুর করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।


সিংড়া থানার ওসি আ.স.ম আব্দুন নূর জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

পড়ুন- রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার -২

দেখুন- নির্বাচনী হালচাল: বরিশাল-৫ আসনে বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর সাথে একদিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন