বিজ্ঞাপন

নাটোরে গায়ে হলুদ শেষে বিয়ের আগেই সড়কে ঝরল প্রাণ

আজ গায়ে হলুদ, কাল ছিল বিয়ে। এমন আনন্দঘন মুহূর্তের মাঝেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলফিকার আলি জিল্লু (বিএসসি ইঞ্জিনিয়ার)। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আজ রবিবার সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তার ব্যবহৃত গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুলের ছেলে।
জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি বনপাড়ায় বোনের বাড়ি থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, আনন্দের ঘর মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, ঝরে গেল ৬৪ প্রাণ

দেখুন- ইউরোপ-আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন