বিজ্ঞাপন

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতদের একজন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। আহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-২২৯২) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৯) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পড়ুন- আবু সাঈদ হত্যায় নতুন সিসিটিভি ফুটেজ, সরাসরি যুক্ত থাকলেও এসি ইমরানকে করা হয়নি আসামি 

দেখুন- স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন