২৭/০২/২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে থানা থেকে আসামি ছিনিয়ে নিল ছাত্রদলের নেতাকর্মীরা

নাটোরের লালপুরে গ্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকাল চারটার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মহিলাসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন