১৪/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রিট বাতিল ও ২০২১ সালের অবৈধ নিয়োগ বাতিলসহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি এবং পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের আয়োজনে এই কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র মুক্তাদির রহমান, আলভি ইসলাম, গোলাম রাব্বি, ওমর ফারুক, জামাল উদ্দিন জান্নাতুল ইসলাম, খাদিজা রহমান সহ বিভিন্ন সেকশনের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে করার পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানান।

সেই সাথে ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনসহ দেশে পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বুধবার কুমিল্লায় পলিটেকনিক্যাল ছাত্র ছাত্রীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৮ জনের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন