১০/০২/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের অশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে মো. মোমিন হোসেন (৩৫) নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার মো. সাদেক আলী ছেলে রায়হান আলী (৩২)। আহতদের মধ্যে মো. সেন্টু (৫২) উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার  হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এসময় ভোরে হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেক জনের মৃত্যু হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে বজ্রপাতে হালতিবিলে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। একজনের বাড়ি নলডাঙ্গায় এবং অপরজন আত্রাই উপজেলায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন