২৮/০২/২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে বাল্যবিয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বিয়ের কনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা প্রশাসন বিয়ে বাড়িতে অভিযান চালান।

অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করা হয় এবং কনের দাদা বজলুর রশিদকে বাল্যবিবাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ে সামাজিক অপরাধ এ ধরনের অপরাধ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন