বিজ্ঞাপন

নাটোরে বিদ্যুৎপৃষ্টে নব বিবাহিত এক যুবকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক নব বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিব একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে সদ্য নির্মিত ঢালাই করা মেঝেতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন হাবিব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মেইন সুইচ বন্ধ করে দেন। পরে দ্রুত হাবিবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসি আরও জানান, ১৪ দিন আগে হাবিব বিয়ে করেছিলে। শ্বশুর বাড়ির লোকজন আসবে তাই তিনি সকাল থেকে বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে ঈদের নামাজ শেষে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন