২৭/০২/২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতে বাড়ীর সকলকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে সদর উপজেলার হালসা ইউনিয়নের পার হালসা গ্রামে এই ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও ভুক্তভোগিরা জানান, গত রাত প্রায় আড়াইটার দিকে পারহালসা গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীর সকলেই ঘুমিয়ে ছিলো। হঠাৎ করেই ৮/১০ জনের একটি ডাকাত দল বাড়ীর ভিতরে ঢুকে পড়ে। এ সময় ডাকাত সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ীর সবাইকে হাত ও পা বেঁধে ফেলে এবং বাড়ীর বিভিন্ন আলমারী ভেঙ্গে ৫/৬ ভরি স্বর্নালংকার ও নগদ প্রায় ২০ হাজার টাকা ও বেশ কিছু শাড়ী কাপড় লুট করে নিয়ে যায়।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ীর লোকজনদের হাত পায়ের বাঁন্ধন খুলে দেয়। পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল বই ছাপানোর কারখানায় যৌথ বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন