২৭/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন আটক

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কুড়িগ্রামের গোপীনাথ কাশিরদাড়া এলাকার হোসেন আলী, সিরাজগঞ্জের শাহজাদপুর শরিফ ইসলাম এবং সবুজ আলী।

বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়বতপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল। অভিযানে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় এই মাদক পরিবহনের অভিযোগে হোসেন আলী, শরিফ ইসলাম এবং সবুজ আলী নামে তিনজনকে আটক করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়।

পড়ুন: নাটোরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৮ জনের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ

দেখুন: ১ হাজার টাকায় নাটোর ঘুরোঘুরি | 

ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন