২৮/০২/২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেপ্তার

নাটোরের নর্থ বেঙ্গল সুগারমিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে ঢাকার মোহম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৬ জুন) নাটোর ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাজধানীর মোহম্মদপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরে লালপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। টুমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, গত বছরের ৩০ এপ্রিল নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিনিকল সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুকে। এ ঘটনায় টুমনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তার পরিবার।

এনএ/

দেখুন: নাটোরে চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যাবসায়ীদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন