২৮/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে আ.লীগের ১৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়া নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়।

শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান, কায়কোবাদ, বাবলু মোট ১৭ জন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ শ্লোগান দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষ বাধে।

এনএ/

দেখুন: নাটোরে চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যাবসায়ীদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন