নাটোরের গুরুদাসপুরে মায়ের সাথে রান্না করতে গিয়ে লাকড়ি বিস্ফোরণে দুই বছরের শিশু মদিনা খাতুনের মৃত্যু হয়েছে। মদিনা উপজেলার পিপলা গ্রামের আব্দুস সামাদের কন্যা।
মঙ্গলবার সকালে মায়ের সাথে রান্নাঘরে বসে ছিল শিশু মদিনা। এসময় চুলার ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জ্বলন্ত লাকড়ির একটি অংশ ছুটে শিশুটির বুকে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার বুকের বাম পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক।
পড়ুন: বরগুনার তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
দেখুন: শাহজালালের তৃতীয় টার্মিনালের ৮৯ ভাগ কাজ শেষ
ইম/


