২৮/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। সে নাটোরের সুপার ফার্নিচার কারখানার শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, ফার্নিচার কারখানায় কাজ করতো শিশু ইয়াসিনসহ আরও কয়েকজন শিশু। কারখানার পাশেই একটি বাসায় ভাড়া থাকতো তারা। বৃহস্পতিবার সকালে কাজের জন্য সবাই কাজে গেলেও শিশু ইয়াসিন বাড়িতেই থেকে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তার খোঁজে বাড়িতে আসলে ঘরের বারান্দায় গলায় গামছা পেচানো ইয়াসিনের মরদেহ দেখতে পায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কারখানার অন্য শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরেই বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি। এ থেকে অভিমানে শিশু ইয়াসিন আত্মহত্যা করতে পারে।

পড়ুন: গোপালগঞ্জে দেশীয় অস্ত্র ও মদসহ ছাত্রলীগ নেতা আটক

দেখুন: যশোরে চাঞ্চল্যকর আলী হ*ত্যা*র মূল আসামি সাবেক মেম্বার ‘নবাব’

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন