বিজ্ঞাপন

নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনা, মারপিটে নিহত ১


নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনা কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।

জানা যায়, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে ভাতিজা সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিলো। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে এসে কামাল বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী মৃত্যু বরণ করে।

এ বিষয়ে নাটোরে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান।

পড়ুন:নাটোরে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোর জেরে বাসরঘর ভাঙচুর 

দেখুন : সিরাজগঞ্জে সড়কে মা – মেয়ে নিহত, মেহেরপুরেও ১ প্রাণহানি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন