নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার রাতে উপজেলার পাটুল বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাস্তম আলী মণ্ডল জানান, রাতে বন্ধ থাকা একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের মুদি দোকান, হোটেল, লাইব্রেরি ও কসমেটিকসসহ মোট ছয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই ছয়টি দোকানোর সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


