বিজ্ঞাপন

নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১০০০ লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। সেইসঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো জানান, এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।

পড়ুন:নোয়াখালীতে খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কা

দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন