নাটোরের গুরুদাসপুরে সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ওই জরিমান করেন।
পৌর সদরের গুরুদাসপুর থানার পাশেই মেসার্স যমুনা ট্রেডার্সের মালিক আব্দুল মতিন সরকারি নির্দেশনা অমান্য করে ১২ কেজি এলপিজি গ্যাস ১৩৯৩ টাকায় কিনে ২ হাজার টাকায় বিক্রি করছিলেন। তিনি যমুনা ও টোটাল এলপিজি গ্যাসের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা পরিবেশক।
প্রতি সিলিন্ডারে ৬০০ টাকারও বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। আভিযানে প্রমান ও অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়। পরে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান তিনি।
পরিবেশক আব্দুল মতিন জানান, আগামী বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়বে, এমন তথ্য কোম্পানী থেকে তাকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে তিনি দাম বাড়িয়েছেন। তবে এটা ঠিক হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি বেশি দামে গ্যাস বিক্রির তথ্য জানতে পারেন। অভিযানে সত্যতা পাওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেখানে অনিয়ম সেখানেই অভিযান চলবে বলেও জানান তিনি।
পড়ুন:নেত্রকোনায় বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে ধাক্কা, অটোরিকশা চালক পলাতক
দেখুন:এক মাসে ৬৬৪ কোটি টাকা আয়! বস্মিয় সৃষ্টকিারী কে এই যুবক?
ইমি/


