১০/০২/২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ জন বন্দী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নাটোর জেলা কারাগারে মোট ৭৫২ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৩৩ জন নারী বন্দী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বন্দীদের মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। তাদের মধ্যে ১৭ জন হাজতি ও ২৪ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। নারী বন্দীদের মধ্যে দু’জন হাজতি ও একজন কয়েদি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পর থেকেই আটক, হাজতি ও কয়েদিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো: রাসেল বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করছি। কারাগারে থাকা ৭৫২ জন বন্দীর মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কারা কর্তৃপক্ষের এ উদ্যোগকে বন্দীদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোর আঞ্চলিক মহাসড়কে ককটেল পেট্টোল বোমা উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন