নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ফারজানা শারমিন পুতুল। তিনি বিএনপির মিডিয়া সেল ও মানবাধিকার কমিটির সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
নাটোর-১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১লাখ ২হাজার ১৯৭ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ( দাঁড়িপাল্লা ) পেয়েছে ৮৯ হাজার ৩৮৬ ভোট।
উল্লেখ্য, এই আসনে মোট ১২৫টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৪ হাজার ৬১৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫০জন। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিজ্ঞাপন
পড়ুন : নাটোরে বসতবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু


