জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা দেখছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরাতন রুপ দেখাচ্ছে।
যদি আপনারা আবারো প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান তাহলে আপনারা শেখ হাসিনার মত পার পেয়ে যাবেন ভাববেন না।
গত তিনটি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল,কিন্তু ৫ আগষ্ট পরবর্তি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে,আপনাদের সন্তানরা মুক্তির জন্য জিবন দিয়েছে প্রয়োজনে ভোটের জন্য জিবন দিবে মানুষ। তিনি আজ মঙ্গলবার দুপুরে সিংড়া বাস স্ট্যান্ডে নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু (শাপলা কলি)র পক্ষে নির্বাচনী প্রচারণা পদযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী মনিরা শারমিন, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু, এনসিপি সিংড়া উপজেলা শাখার সদস্য সচিব মিজানুর রহমান সহ দলীয় নেতা কর্মিরা।


