১১/০২/২০২৬, ০:২২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নানা আয়োজনে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই স্লোগানকে ধারণ করে বিশ্বের অন্যতম সৈকত নগরী কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসনসহ পর্যটন সংশ্লিষ্টরা বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শনিবার সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানের সূচনা করেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। 

বিজ্ঞাপন

এরপর পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী, জেলা প্রশাসন সহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট নানা সংগঠন ও উন্নয়ন সংস্থা নিজস্ব ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি সৈকতের লাবণী পয়েন্টে এসে শেষ হয়। 

পরে সৈকত পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

পরে সাংবাদিকদের কক্সবাজারের পর্যটনশিল্পের উন্নয়ন নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

পড়ুন: কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়োগ বঞ্চিত প্রথম স্থান প্রাপ্ত জিয়াউল হক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন