২৭/০২/২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নানা আয়োজনে পালিত মেহেরপুর মুক্ত দিবস

আজ ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস।

বিজ্ঞাপন

৫ ডিসেম্বর বিকেলে থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে পাক বাহীনি। রাতভর চলে তুমুল যুদ্ধ। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে ৬ ডিসেম্বর ভোরে মেহেরপুর ছেড়ে পালিয়ে যাওয়া তারা। যাওয়ার সময় জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে যায়। সকালে মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করতে করতে রাস্তায় নেমে আসে।


দিনটিকে ঘিরে নানা আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলার মুক্তিযোদ্ধারা।

সকাল সাড়ে ৮ টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌসৌধে পুষ্পার্ঘের মধ্য দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবীর। এরপর আইনশৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আয়োজন করা হয় দোয়ামোনাজাতের। সকাল ১০ টার দিকে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে আয়োজন করা হয় শোভাযাত্রার। পরে মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে উত্তোলণ করা হয় জাতীয় ও মুক্তিযুদ্ধবিষয়ক পতাকা।

পড়ুন- আজ ৬ ডিসেম্বর, মেহেরপুর মুক্ত দিবস

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন