‘সচেতন, সুসংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানে রাঙামাটির নানিয়ারচরে সুশাসনের জন্য নাগরিক-সুজনের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় নানিয়ারচর উপজেলার জেলা পরিষদ বিশ্রামাগারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুজন নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুজন রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সুজন জেলা কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক শ্রীজ্ঞানী চাকমা, রাঙামাটি পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শান্তি, শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আইনি অধিকার সংরক্ষণ করতে কাজ করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুজন নির্বাচন বিষয়ে কাজ করছে। একই সঙ্গে দেশ সসংস্কার বিষয়েও কাজ করে। সরকার সুষ্ঠুভাবে তখনই দেশ পরিচালনা করতে পারে যখন সেই সরকার নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ভূমিকা রাখে৷ যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে নেয়া যাবে না। মানবাধিকার, সুশাসন, দুর্নীতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
পড়ুন: লক্ষ্মীপুরে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ার উদ্যোগ
দেখুন: সীমান্তে গোলাগু*লি, মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষী বাংলাদেশে
ইম/


