বিজ্ঞাপন

নামজারি করতে কেউ ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানির মধ্যে হবে: জাহান্দার আলী

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, সেই নির্দেশনা ভুমি অফিসের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কোন অর্থের বিনিময়ে এমন কাজ কেউ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে। শুক্রবার (২৭ মার্চ)সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া আরো বলেন, শেখ হাসিনা সরকারের মতন যেন বিএনপির কোন নেতাকর্মী স্বৈরাচার না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমিদখল করার চেষ্টা করলে, তার মাদারীপুরে জায়গা হবে না।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আরো বলেন, বিগতদিনে জণগনের কাছ থেকে ভোটভিক্ষা চেয়ে আপনাদের সাথে প্রতারণা করেছে সাবেক এমপি। এর প্রমান বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। কোন এ সময় এই নলকূপের কারনে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন না তৈরি হয়, এজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচির উদ্বোধন শুরু করেছে।

পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালকসোহেল আহমেদ বাদলসহ অনেকেই।

পড়ুন- খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

দেখুন- পাপ মোচনের আশায় লাঙ্গলবন্দে লাখো মানুষের ঢল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন