২৬/০২/২০২৬, ১৫:৪২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ নগরীতে মূল সড়কে ড্রেন নির্মাণে ধীরগতিতে দুর্ভোগ

নারায়ণগঞ্জ এর অন্যতম ব্যস্ত এক সড়কে, জাইকার সহযোগিতায় চলছে ৭ কিলোমিটার ড্রেন নির্মাণ। বন্ধ রাখা ফুটপাত। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীর গতিতে পথচারীদের ভোগান্তি বাড়ছে। তবে কর্তৃপক্ষ বলছে কাজ চলছে নিয়মিত গতিতেই।

বিজ্ঞাপন

জাইকার সহায়তায় প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে ৭ কিলোমিটার ড্রেন নির্মাণ করছে, সিটি কর্পোরেশন। পুরাতন ড্রেন কেটে গভীর গর্ত করে চলছে নতুন ঢালাইয়ের কাজ। তবে, নির্মাণ সামগ্রী রাখায় বন্ধ হয়ে আছে সড়কের অর্ধেকের বেশি অংশ।

নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ চলমান থাকায়,

যান চলাচলে ধীরগতির সাথে- বেড়েছে সাধারণের দুর্গতি। পুরাতন ড্রেনের পানি জমে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। কাজের ধীরগতিতে, পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তি পৌছেছে চরমে। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের।

জানতে চাইলে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। শুধু মন ভোলানো কথা নয়, নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত নির্মাণ কাজ শেষ করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

পড়ুন:নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবোঝাই নৌযানে আগুন

দেখুন :৬ কোটি টাকার বিক্রির আশা নারায়ণগঞ্জের ফুল চাষীদের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন