নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহা আজ উদযাপন করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। শুক্রবার সকাল সাড়ে নয় টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি দেয়া হয়।
বিজ্ঞাপন
ঈদ জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এর পর পশু কোরবানি দেয় হয়।
পড়ুন: পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড
দেখুন: ইনস্টাগ্রামে যেমন দেখায় মিলান কি আসলেই ততটা অপরূপ
ইম/


