21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ ৬ জন

বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে ব্রয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছে। আহতদের জাতীয় বার্ণ ইনিস্টিউটে নেয়া হয়েছে বলে জানা গেছে।

২২ নভেম্বর শনিবার রাতে উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

দগ্ধরা হলঃ ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জ আতিকুর রহমান (৪২)।

তিনি বলেন, “কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।”
“কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে”, যোগ করেন ওই কর্মকর্তা।

আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত নটার দিকে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, “ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে ভূমিকম্পের পর পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার পিলারের ব্লকে ফাটল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন