০২/০৩/২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের ফতুল্লা বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে নিখোঁজ দুই

নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। এঘটনায় দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন ভোরে বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, বালুভর্তি একটি বাল্কহেড মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন নামে একটি লঞ্চ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। তখন বাল্কহেড থেকে দুজন শ্রমিক নদীতে পড়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে।

ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ‘ধর্মগঞ্জ এলাকায় বালুভর্তি বাল্কহেডের সঙ্গে লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে দুই শ্রমিক নদীতে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ কাজ করছে।’

পড়ুন- সীমান্তে সতর্ক বিজিবি, বাংলাদেশে ঢুকতে পারল না ১৪ ভারতীয় নাগরিক

দেখুন- পৌষের শুরুতেই ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা, বাড়ছে জনদুর্ভোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন