বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের পাগলায় অস্ত্রের মুখে ডাকাতি, অর্থ ও স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের পাগলা নয়ামাটি এলাকায় বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু পূর্বে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সকলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতদের দিয়ে দেয়।

পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়।

ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী পরিদির্শনে এসে সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব বলছেন না। এবং আশা রাখেন অতি শিঘ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে।

পড়ুন:নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন