১৩ নভেম্বরের নাশকতা এড়াতে এবং জননিরাপত্তা ও শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে আজ (বুধবার) রাত সাড়ে ৯টায় চাষাড়া মোড়ে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
এসময় র্যাব সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার বলেন, আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় র্যাবের চেকপোস্ট ও টহল কর্যক্রম জোরদার করা হয়েছে।বুধবার সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় টহল দিয়েছি। এখনো টহল করছি, পাশাপাশি আমরা চেকপোস্ট পরিচালনা করছি। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় আমরা টহল করতেছি। সন্দেহভাজন ব্যাক্তি গাড়িগুলো আমরা চেক করছি। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের র্যাব কার্যকর ভূমিকা পালন করছে।
পড়ুন : নারায়ণগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন


