০২/০৩/২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে এসির কমপ্রেসর বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কমপ্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলার কাচঁপুর এলাকার একটি বেসরকারি ব্যাংকের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে নিহতরা হলেন, চাঁদপুর জেলার সেলিম বেপারীর পুত্র তুহিন (২৫) এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাফি (২২)।

জাহাঙ্গীর আলম জানান, দুপুরে কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কমপ্রেসরে মেরামতের কাজ চলাকালীন সময়ে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

এনএ/

দেখুন: ৬ কোটি টাকার বিক্রির আশা নারায়ণগঞ্জের ফুল চাষীদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন