21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানা এখনও জ্বলছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ১২ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও পুরোপুরো নেভাতে পারেনি।

বিজ্ঞাপন

গতকাল রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুনে দাউদাউ করে এখনও পুড়ছে কারখানাটি। এ সময়ে থেমে থেমে বিস্ফোরণ ঘটলে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

জানা যায়, রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট। ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন অনেকে।

এদিকে স্থানীয় অনেকে বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে।

এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন