নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছে। রাত সাড়ে দশটায় সিটি পার্ক গেইটের সামনে এঘটনা ঘটে। সে নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে ও স্বপনের বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন যুবকের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বড় বোন বলেন, যারা এ হত্যার সাথে জড়িত, তাদেরকে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহাদাত চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যাকান্ড হতে পারে। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।
পড়ুন: নারায়ণগঞ্জে আইভীকে গ্রেফতারে বাধা দেয়ায় মামলা, গ্রেফতার ৩
দেখুন: নারায়ণগঞ্জে সেহরি তৈরির সময় ঘটলো অনাকাংখিত ঘটনা
এস


