০২/০৩/২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে প্রশাসনের যৌথ মহড়া

নারায়ণগঞ্জে পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন স্থান যৌথ পরিদর্শন করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও র‌্যাব-১১। বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারা।

মতবিনিময় শেষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অতিরিক্ত সমাগম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, সড়কে যৌথ মহড়া দিয়েছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা জানান, পহেলা বৈশাখে আমরা একটি র‌্যালি বের করবো। জেলা প্রশাসন কার্যলয়ে একটি বৈশাখের মেলা উদযাপন হবে, সাংস্কৃতিক সংগীত প্রোগ্রাম হবে। এখানে মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে সেই লক্ষে তাদের নিরাপত্ত নিশ্চিত করণে আমরা পরিদর্শন করেছি। এই বছর আমরা একটি সামাজিক সম্প্রীতির দৃষ্টি ফুটিয়ে তুলবো। সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা মনিটরিং করবো সার্বক্ষণিক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ইতোমধ্যে আমাদের ডিউটি ভাগ করা হয়ে গেছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। একটু যানজট পোহাতে হবে। অন্যান্য সময়ের থেকে একটু কালারফুল হবে।

র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জে চাষাঢ়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা এই ভ্যানুটা পরিদর্শন করেছি। আমাদের সাথে সকল শ্রেনীর লোকজন আছে। আমাদের র‌্যাবের টহল থাকবে। আমরা সাইবার মনিটরিং করছি কোন থ্রেড আছে কিনা। আমাদের কাছে নববর্ষ ঘিরে এখনো কোন থ্রেড নাই। আমরা এবার নবর্বষ একটু ভিন্ন হবে।

ঢাকায় চারুকলায় আগুনের ঘটনায় নারায়ণগঞ্জে এমন কোন শংঙ্কা আছে কিনা? জিজ্ঞাসা করলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা মানে দুর্ঘটনা, যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। আমাদের র‌্যাবের সর্বত্মক চেষ্টা থাকবে নারায়ণগঞ্জে এমন ঘটনা ঘটবে না। কেউ যদি থ্রেড অনুভব করে তাহলে আমাদের আইনশৃঙ্থলা বাহিনীকে অবগত করবেন।

এছাড়াও র‌্যাব, পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর ১ প্লাটুন সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে জানান আনসার ও ভিডিপি নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন