০২/০৩/২০২৬, ১৩:১৬ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে পাঁচ সহযোগীসহ আরাকান রোহিঙ্গা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে কারাগারে প্রেরণ

মিয়ানমারের সেই সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার হওয়া আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণের নিদের্শ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: বেলায়েত হোসেন এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক কাউয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুইটি মামলায় মায়ানমারের আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী, তাঁর সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, মনিরুজ্জামান ও হাসানকে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন। তাঁদের মধ্যে আতাউল্লাহ ছাড়া সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো।

১৩ এপ্রিল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬ জনকে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদারতের বিচারক নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুম ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৭ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন- মায়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লা আবু আম্মার ওরফে জুনুনী (৪৮), আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মায়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে হাসান (১৫)। মোঃ আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) ও মোসা. সেনোয়ারা (১৭)। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এসময় আসামীদের কাছ থেকে ৫১ লাখ ৩৯ হাজার ১শ’ টাকা, ইউএস ডলার ও রিঙ্গিত সহ অন্যান্য কিছু বৈদেশিক মুদ্রা, আরসার কমবাট ইউনিফর্ম, মোবাইল ফোন, চাকু স্টিলের চেইন ও ঘড়িসহ কিছু আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ। পরদিন ১৮ মার্চ গ্রেফতারকৃত আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ সহ ছয় জনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির এই রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন