বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) পঞ্চবটি এলাকায় এ গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে মশিউর রহমান রনি বলেন, তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজ পথে থাকবো, এবং ধানের শীষের প্রতীকের জন্য কাজ করে যাবো। ধানের শীষ ছাড়া কিছুই বুঝি না। আমাদের শরীরের শিরায় শিরায় যেমন রক্ত তেমন আমরা তারেক রহমানের ভক্ত’, শিরায় শিরায় রক্ত আমরা ধানের শীষের ভক্ত। আমরা ধানের শিষ ছাড়া কিছুই বুঝি না।
এ গণসংযোগের মাধ্যমে মশিউর রহমান রনি বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যগুলো জনগণের কাছে তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকের জন্য সমর্থন চান।
পড়ুন:শেখ হাসিনার রায়কে ঘিরে অরাজকতা সৃষ্টির চেষ্টা একটি মহলের: মির্জা ফখরুল
আর/


