১০/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আকলিমা আক্তার আলিফা নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির গলির রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলিফা ওই এলাকার জামানের ভাড়াটিয়া আলী মিয়ার মেয়ে ও সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরের পর আলিফা বাসা থেকে বের হয়। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে নারায়নগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) ইমরান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ ও ঘটনাস্থলে যাওয়া থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, নিহত শিশুটির মুখে ও শরীরে আচরের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়।

ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের সনাক্তে পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পড়ুন- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১ জন

দেখুন- হাদিকে কেন্দ্র করে মঞ্চ-২৪ এর শাহবাগ অবরোধের ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন