32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলের পূজা মন্ডপ পরিদর্শন

শারদীয় দূর্গা পূজা পালনে সনাতনী ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা ও সবরকম সহযোগীতাসহ পাশে থাকার আশ্বাস দিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল। ১লা অক্টোবর বুধবার রাতে স্থানীয় নেতাকর্মী নিয়ে সনাতনীদের আয়োজিত বিভিন্ন পূজা মন্ডব ঘুরে ঘুরে হিন্দুদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুুর রহমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার, বিএনপি নেতা মোমেন মিয়া,আবুল কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা।

শরীফ আহমেদ টুটুল তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলে থাকেন সবার আগে বাংলাদেশ। সুতরাং ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমি মনে করি আমরা সব ধর্মের লোকেরা মিলে আমাদের বাংলাদেশ গড়বো। তাই সবাই সবার পাশে দাড়াবো। আমরা সুখে দুখে মুসলাম, হিন্দু, খৃষ্টান, বৌদ্ধসহ সবাই একে অপরের পাশে থাকবো।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন