০৯/০২/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ ১ আসনে প্রচারণায় সরব বিএনপি,কৌশলী জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে-১ ( রূপগঞ্জে) আসনের ভোটারদের উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, অপরাধ দমনসহ পরিবর্তনের দাবী দাওয়া বেশ আলোচনায়।

বিজ্ঞাপন

আসনটিতে প্রতীক বরাদ্দের পর থেকেই অনেকটা জমজমাট নির্বাচনী প্রচারনা। তবে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ও গণঅধিকারের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন নির্বাচনের সপ্তাহখানিক পূর্বে তাদের প্রতীক ও প্রার্থীতা কাগজে কলমে রেখে রহস্যজনক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।


ফলে এখানে প্রচারণায় সরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি),কৌশলী পথে হাটছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী , অপরদিকে বিএনপিকে সমর্থন জানিয়ে সরলেন স্বতন্ত্র ও গণ অধিকারের ২ প্রার্থী। চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলনের প্রার্থীর নিরব প্রচারণা দেখা গেছে। তবে গণভোটের প্রচারণা নাই কোন প্রার্থীদের মাঝে।

আসনটিতে ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ চায় ভোটাররা, আর এসব নিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতিও দেখা গেছে তাদের ইশতেহারে। নির্বাচন নিয়ে স্থানীয় ভোটারদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়ী করার শান্তিপূর্ণ পরিবেশ নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় অলিতে গলিতে বইছে নির্বাচনী হাওয়া।

সূত্রমতে, প্রার্থীরাও প্রতীক বরাদ্দ পেয়েই ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
তবে, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, মাদক নির্মূল, অপরাধ দমনসহ নানা বিষয়ে পরিবর্তন চায় ভোটাররা।

আসনটির বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটি দেশের গুরুত্বপূর্ণ ও অন্যতম আসন। এখানে ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জ উপজেলা। শীতলক্ষ্যা, বালু নদীর উভয়পাড়ে ছোট- বড় সব মিলিয়ে প্রায় তিন হাজারেরও বেশি শিল্প কলকারখানা রয়েছে। রয়েছে পাইকারি বাজারসহ নানা ধরনের পণ্য সামগ্রী হাট বাজার। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষ এসে এখানে কর্ম করে যাচ্ছেন। রয়েছে ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে নামের দুটি মহাসড়ক। প্রতিদিন এই সড়ক যোগে বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ চলাফেরা করে। রয়েছে পূর্বাচল উপশহর, জলসিড়িসহ নানা আবাসন প্রকল্প। লাখ লাখ মানুষের বসবাসের এই উপজেলায় উন্নয়ন কর্মকান্ডের জন্য একজন দক্ষ জনপ্রতিনিধির দাবী ছিলো স্বাধীনতা পূর্ব সময় থেকেই ।

এর আগে আসনটিতে আলোচিত জনপ্রতিনিধি ছিলেন প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী আবদুল মতিন চৌধুরী,( বিএনপি) প্রয়াত এমপি সাবেক ৩ বাহীনির প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ (বীর উত্তম), সর্বশেষ (আওয়ামীলীগ) সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক( আওয়ামীলীগ) জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্রমতে, এ বারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বাংলাদেশ জামায়াত ইসলামী’র মনোনীত প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে আনোয়ার হোসেন মোল্লা,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমী, স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের দুলাল হোসেন , গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী ওয়াসিম উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট প্রার্থীর মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান চন্দন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত আপেল প্রতীকের প্রার্থী রেহান আফজাল। যদিও এদের মাঝে গত ৫ ও ৭ ফেব্রুয়ারীতে নির্বাচনের ১ সপ্তাহে পূর্বে সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ও গন অধিকারের প্রার্থী ওয়াসিম উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রমতে আসনটিতে ১২৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮ শত ২৯ জন।এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৭ হাজাট ৮ শত ৫০জন , মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৭ শত ৬ জন ও তৃতীয় লিঙ্গের
ভোটার সংখ্যা – ৩ জন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা স্থানীয় নেতাকর্মী নিয়ে কৌশলী পন্থায় হাটছেন ভোটারদের মনজয় করতে। ইনসাফ প্রতিষ্ঠায়, মাদক সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যু মুক্ত রূপগঞ্জ গড়তে দিচ্ছেন প্রতিশ্রুতি। ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী বিএনপির নাম ভাঙ্গিয়ে লুটপাট, নৈরাজ্যকর পরিস্থিতিতে বিএনপির প্রতি মানুষের ঘৃণাকে কাজে লাগাতে নতুন করে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার অনুরোধ করছেন ভোটারদের। যদিও আনোয়ার হোসেন মোল্লা এর আগেও আসনটিতে একাধিকবার হেভিওয়েটদেট সাথে জাতীয় সংসদ নির্বাচনে পার্থী হলেও ভোট সংগ্রহে তেমন সারা পাননি।

আসনটিতে চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলনের হাত পাখা মনোনীত প্রার্থী ইমদাদুল হাশেমী। চরমোনাই পীর মনোনীত হওয়ায় রূপগঞ্জের কিছু অংশে রয়েছে তাদের সমর্থন ও ভোট। যদিও মোট ভোটারদের মাঝে এর প্রভাব থাকবে না বলে ধারনা করছেন ভোটাররা।

এখানে অন্যন্যা প্রার্থীদের কোন অবস্থানই চোখে পড়েনি। পোস্টারবিহীন হলেও বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ৩ প্রার্থীর পরিবেশ বান্ধব ব্যানারের দেখা মিললেও বাকি ৪ জনের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ কোনটাই দেখা যায়নি উপজেলার কোথাও।

ভোটাররা জানান, যারাই নতুন সরকারে আসবে তারা যেন দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এবং মানুষের নিরাপত্তা, চিকিৎসা, খাদ্য ও বাসস্থান সহ নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসা সহসকল অপরাধ দমন শতভাগ নিশ্চিত করেন।


রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ লিটন বলেন, আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছি। নির্বাচনের সব আমরা প্রস্তুত রেখেছি। ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলমান।

রূপগঞ্জ উপজেলায় ভোটের প্রতিযোগিতায় বিএনপি অনেকটা একতরফা বিজয়ী হবে বলেও মনে করছেন অনেকেই। উপজেলার কিছু অংশে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমর্থকরাও বিএনপিকে সমর্থন জানিয়েছেন। ফলে জামায়াতের কৌশলী প্রচারণায় ফলাফল কি হয় ১২ তারিখের অপেক্ষা করছেন এখানকার বাসিন্দারা।

পড়ুন- উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক

দেখুন- নরসিংদী-৫ আসনে ঘোড়া প্রতীকে লড়ছেন যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন