নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পূর্বাচলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, আমি ছাত্রদল থেকে তৃণমূল পর্যায় হতে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলাম। দলের সাথে থেকে বিগত দুঃ সময়ে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রদল,যুবদলের দায়িত্ব পালন করেছি। তাই নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন চেয়েছি। দল দেয়নি। নিজ সমর্থক ও ভোটারদের সম্মানে স্বতন্ত্র প্রার্থী হয়ে জাহাজ প্রতীক পেয়েছি। কিন্তু নিজ দলীয় আদর্শ আমাকে কাঁদিয়েছে,অনধাবন করেছি জাতীয়তাবাদী দল ছেড়ে, ধানের শীষ ছেড়ে যেতে পারবো না। তাই আজ থেকে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও ধানের শীষে পূর্ণ সমর্থন জানিয়ে, ধানের শীষে ভোট চেয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দিচ্ছি। ধানের শীষকে বিজয়ী করতে মাঠে থাকবো।


