১১/০২/২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে ১২৯টি ভোট কেন্দ্র প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গনভোট করতে সকল প্রস্তুতি সম্পন্ন রূপগঞ্জে। ১২৯টি ভোট কেন্দ্রে দেওয়া হয়েছে নির্বাচনী রঞ্জামাদিসহ ব্যালট বাক্স, নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

এ আসনে ভোটারদের নিরাপত্তায় এবং নির্বিঘ্নে ভোট দিতে ইতিমধ্যে ১২৯টি ভোট কেন্দ্রে দেওয়া হয়েছে নির্বাচনী রঞ্জামাদিসহ ব্যালট বাক্স। এবারের নির্বাচন ও গণভোট সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ করার লক্ষ্যে এবং নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগে ১২৯টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরায় স্থাপন করা হয়েছে ।  অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ও গণভোট অনেকটাই ভিন্ন এবং ব্যতিক্রম বলে জানিয়েছেন প্রশাসন। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর সদস্যরা মহড়া এবং টহল দিচ্ছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামাদিসহ বাক্স বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচনী সরঞ্জামাদিসহ বাক্স বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এর আগে, মঙ্গলবার রাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি রুপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাহী অফিসার কার্যালয়ে পৌঁছেছে।

এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের।

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন। তারা হলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, হাতপাখা প্রার্থী ইমদাদুল্লাহ, কাস্তে প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান চন্দন  ও আপেল প্রতীকের প্রার্থী রেহান আফজাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আসনটিতে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানালেও ব্যালটে তাদের প্রতীকে ভোট গ্রহণের প্রস্তুতি রয়েছে।

এ আসনে ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮ শত ২৯ জন । এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৮ শত ৪৯ জন , মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৯ শত ৭৭ জন ও হিজড়া ভোটার সংখ্যা -৩ জন। 

ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং সহকারি প্রিজাইডিং অফিসাররা জানান, অন্যান্য সংসদ নির্বাচনের তুলনায় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ব্যতিক্রম। ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর এবং তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সহযোগিতা করবেন। তাৎক্ষণিক ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছবেন। এমন প্রস্তুতির কারণে তারা শতভাগ এবারের নির্বাচন এবং গনভোট হবে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, নির্বাচন ও গনভোট সুষ্ঠু, সুন্দর, অবাক ও নিরপেক্ষ অনুষ্ঠিত লক্ষ্যে পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী, ৭ জন ম্যাজিস্ট্রেটসহ প্রায় তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। ভোটারদের নিরাপত্তায় আমরা ভোটগ্রহণ শেষে ফলাফল পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটালে ছাড় নেই।

রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী পুরো প্রস্তুতি আমাদের রয়েছে। ১২৯টি ভোট কেন্দ্রে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জামাদিসহ ব্যালট বাক্স। আর প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছেন।

পড়ুন- শেরপু‌রে সহকারী‌ প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২

দেখুন- বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমানের অজানা অনেক কথা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন