০৯/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নারায়ণগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

বিজ্ঞাপন

সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরেন তিনি।


মতবিনিময় সভায় গোলাম মসীহ বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবেন বলে জানান।


তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী। ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি বা প্রলোভনে না পড়ে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত সাংবাদিকরা সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকার নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে প্রার্থী গোলাম মসীহ সেগুলোর জবাব দেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পড়ুন- মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ দুই ‘সন্ত্রাসী’ আটক

দেখুন- আসছেন তারেক রহমান, টাঙ্গাইলে চলছে ব্যাপক প্রস্তুতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন