নারায়ণগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাচনী রাজনীতিতে দেখা দিয়েছে বড় ধরনের নাটকীয় পরিবর্তন।
১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রথমে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলীকে মনোনয়ন দেওয়া হলেও সর্বশেষ সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূইঁয়াকে।
এই পরিবর্তনের খবরে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা।
শিবলী সমর্থকরা এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, ইকবাল হোসাইন ভূইঁয়ার সমর্থকরা বলছেন, সময়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত ১১ দলীয় জোটের জন্য একটি কৌশলগত ও সময়োপযোগী পদক্ষেপ। তারা দাবি করছেন, নতুন প্রার্থীকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে জোট আরও শক্ত অবস্থানে যেতে পারবে।
এদিকে এই আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সহ আরও কয়েকটি দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে রয়েছেন। ফলে নারায়ণগঞ্জ-৩ আসনে এবারের নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পড়ুন : নারায়ণগঞ্জের নির্বাচনী রাজনীতিতে ‘পুত্র ফ্যাক্টর’: মাঠ কাঁপাচ্ছেন তরুণরা


