জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোড প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে বিপুল উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।
মাসুদুজ্জামান মাসুদ র্যালীতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু। র্যালি শেষে স্থানীয় জনগণের মাঝে তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
র্যালি শেষে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান এবং বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
পড়ুন : নারায়ণগঞ্জ-১ আসনে দিপু ভুঁইয়াকে মনোনয়ন দেয়ায় রূপগঞ্জ ইউনিয়ন জাসাসের জনসংযোগ ও মিছিল


