১১/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন জমা দেওয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে।

তিনি দাবি করেন, জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জামায়াতে ইসলামী ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।

পড়ুন- জামালপুরে থেকে আন্তঃনগর সকল ট্রেনের সিডিউল বিপর্যয়, চার ট্রেনের যাত্রা বাতিল

দেখুন- হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপসে যায়নি: ফুয়াদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন